দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা যায়, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে পুলিশের সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যে আই